ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

গৌরীপুরে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৪ লাখ টাকা জরিমানা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ছয়টি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানের ভ্রাম্যমাণ আদালত ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বন ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহের পরিদর্শক মো. রুকন মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ এর ৫(২) ভঙ্গের অপরাধে ১৫(১) ধারায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের এসএম ব্রিকসকে ২ লাখ টাকা, ভূঞা ব্রিক্সকে ২ লাখ টাকা, শামছু ব্রিক্সকে ৩ লাখ টাকা, এন.জি.এম ব্রিক্সকে ৩ লাখ টাকা, চাচা-ভাতিজা ব্রিক্সকে ৩লাখ টাকা, একতা ব্রিক্সকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতকে গৌরীপুর থানা পুলিশ সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram