

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে ছয়টি মাদক মামলার আসামি আবদুল মোমিন প্রকাশ বৈদ্য রানা (২৬) কে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব তুলাতলী গ্রামের বৈদ্য বাড়ির মৃত নুর ইসলাম ভুলু মিয়ার ছেলে।
এসময় বসতঘরে তল্লাশী চালিয়ে তার নিজ শয়নকক্ষের আলমিরা হতে ২৭টি আতশবাজী, ২০০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল সেট, একটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ছয়টি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজা পরোয়ানা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বাযেজিদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
