ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

ভোরে অপহরণ, রাতে মুক্তিপণ দাবি

কক্সবাজার প্রতিনিধি: প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে বের হয়েছিলেন শাকের আহমদ (৬০)। এরপর সারাদিনও তাঁর কোনো খোঁজ পাননি স্বজনেরা। রাতে অজ্ঞাত পরিচয়ে ফোন করে জানায় তাঁকে অপহরণ করা হয়েছে। জীবিত ফিরে পেতে চাইলে ৫০ লাখ টাকা দিতে হবে।

গেল সোমবার সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ঘোনারপাড়া থেকে নিখোঁজ হন মালয়েশিয়া প্রবাসী শাকের আহমদ।

শাকের আহমদের স্বজনেরা জানান, ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে শাকের আহমদ আর ফিরে আসেননি। রাত সাড়ে আটটার দিকে তাঁর স্ত্রীর কাছে একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে ফোন করে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা না পেলে শাকের আহমদকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। অপহৃত শাকের আহমদ তিন বছর আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন। তাঁর এক ছেলে এখনও মালয়েশিয়ায় রয়েছে।

শাকের আহমদের বড় ছেলে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বাবাকে অপহরণের বিষয়ে আমরা টেকনাফ থানা–পুলিশকে জানিয়েছি। তাঁকে উদ্ধারের জন্য আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা সহযোগিতা কামনা করেছি।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

এদিকে, কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময় টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৯৩ জনের অপহরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram