ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

বড়াইগ্রামে কৃষক সম্পৃক্ততাহীন কৃষি মেলা, জনমনে ক্ষোভ ও নিন্দা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি মেলা। তবে এই কৃষি মেলায় কৃষকদের সম্পৃক্ততা না থাকায় কৃষকসহ সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাত্র ১৫০০ বর্গফুট জায়গা জুড়ে ঘেরা প্যান্ডেলের মোট ৭টি স্টলের মধ্যে ৫টি স্টলই কৃষি মেলার লক্ষ্য ও উদ্দেশ্যের সামঞ্জ্যপূর্ণ নয়। বাকি ২টির মধ্যে ১টি খাবার স্টল ও ১টিতে মেলা সংশ্লিষ্ট প্রদর্শনী হলেও গাছগুলো নির্জীব থাকায় তা দেখতে উদ্বুদ্ধ বান্ধব নয়।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২৫ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরৌস। উদ্বোধনের সময় কৃষি অফিসের ২০-২৫ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকলেও পরবর্তীতে তেমন কোন দর্শনার্থীকে দেখা যায়নি। তবে উৎসুক ২-৪ জন পথচারীকে মাঝে মধ্যে মেলায় স্টল ঘুরে দেখতে দেখা গেছে।

মেলায় অংশ নেওয়া মিন্টু নার্সারীর মালিক মিন্টু আলী জানান, তার মতোই তপবন নার্সারী, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন, সাদিয়া ফারমার্স হাব, বড়াইগ্রাম নারী উন্নয়ন সংগঠন মেলায় স্টল নিয়েছে মূলত গাছ-চারা, খাবার, বন্ধু চুলা বিক্রি করতে।

মেলায় উপস্থিত স্থানীয় সাংবাদিক জাহিদ হাসান বলেন, খোঁজ নিয়ে জেনেছি, মেলার জন্য বরাদ্দকৃত বাজেট ১ লক্ষ টাকা। কিন্তু এই টাকা পুরোটাই গচ্চা যাবে। কারণ কন্দাল ফসল সংক্রান্ত মেলা বলা হলেও কন্দাল ফসল উদ্ধুদ্ধুকরণে তেমন প্রদর্শনী নাই এবং একটি কৃষকেরও সম্পৃক্ততা নাই।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, কৃষি মেলা নিয়ে সাংবাদিকরা যে বিষয়গুলো তুলে ধরেছেন তা আমি আমলে নিয়েছি। দ্রুত এর সংশোধনী ও উন্নয়ন ঘটানো হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram