ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:১২
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

বাউফলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধুলিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ির এএসআই আবদুল্লাহ আল মামুন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এরপর দুপুর সারে ১২টার দিকে ধুলিয়া সংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে। লাশটির গায়ে থাকা শার্টের পকেটে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পাওয়া যায়। সেখানে নাম লেখা রয়েছে শ্যামল দাস, পিতা- শিবানন্দ দাস, কাউনিয়া, বরিশাল।

পুলিশ আরো জানায়, অজ্ঞাত ব্যক্তির বয়স ৪০ বছর। পড়নে শার্ট-প্যান্ট রয়েছে। শার্টের পকেটে পাওয়া কাগজের সূত্র ধরে আমরা বিস্তারিত খোঁজ নিচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram