ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

সোনাগাজীতে মুহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খনন শেষ করার দাবিতে মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: মুহুরী নদীর তীরবর্তী ফেনীর সোনাগাজীর পূর্ব সোনাপুর, জামতলা ও আশপাশের এলাকার নদীভাঙ্গন রোধকল্পে নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে ভাঙন কবলিত নদীর তীরে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এসময় বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন, সহ-সভাপতি হাজী আমির হেসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কালাম, কৃষকদল নেতা সিরাজুল ইসলাম, সামজসেবক আবদুর রব, ফেনী জেলা যুবদল সদস্য ফারুক হোসেন, ইউনিয়ন যুবদল নেতা আবদুল হাই মুন্সি, আনোয়ার হোসেন, মো. সেলিম, মো. রানা, নুর করিম স্বপন, শাহাব উদ্দিন, মো. সমির, কামাল উদ্দিন, খান শাহাব, মো. মোস্তফা ও আবদুল কাইয়ূম প্রমুখ।

এসময় তারা বলেন, বিগত আ.লীগ সরকারের আমলে ফেনীর পতিত গডফাদার নিজাম হাজারির যোগসাজসে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান মজিবুল হক রিপনের নেতৃত্বে দুর্বৃত্তরা মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে ওই এলাকার হাজার হাজার একর ফসলী জমি, ঘর-বাড়ী, গাছপালা, মৎস্য ও মুরগির খামার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পর পরাবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ওই এলাকা পরিদর্শন করেন। এসময় নদী ভাঙন রোধকল্পে বরাদ্দ প্রদান করে দ্রুত মুহুরী নদী খনন করার নির্দেশ দেন। তারই আলোকে নদী খননের জন্য এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পান ঠিকাদারি প্রতিষ্ঠান আরএসটিএস। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ শুরু করলে নদী দখলকরী ভূমিদস্যু চক্র খনন কাজে বাধা দেন। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ বন্ধ করে দেন।

অন্যদিকে অব্যাহত রয়েছে নদী ভাঙন। হুমকির মুখে রয়েছে হাজার হাজার একর ফসলি জমি, বহু ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, পোল্ট্রি ও মৎস্য খামার। এলাকাবাসীর দাবি পরিকল্পিতভাবে দ্রুত খনন কাজ শেষ করলে রক্ষা পাবে সোনাগাজী উপজেলার বিস্তীর্ণ জনপদের মানুষজন। তাই তারা সরকারের প্রধান উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে নদী তীরবর্তী এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন।

পাউবোর তত্ত্বাবধায়ক প্রকোশলী মাজেদুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এলাকবাবসীর যৌক্তিক দাবির সঙ্গে পাউবো কর্তৃপক্ষ একমত আছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram