

মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের উদ্যোগে বিভিন্ন স্থানের অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী বাজার সহ বিভিন্ন স্থানে এই শীতের কম্বল বিতরণ করা হয়। এসময় বেগমগঞ্জ উপজেলা, পৌরসভা সহ ১৬ ইউনিয়নের যুবদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্য মঞ্জুরুল আজিম জেলা, উপজেলা যুবদলের নেতৃত্বে অসহায়, হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতের বিতরণ অব্যাহত থাকবেন বলে মন্তব্য করেন তিনি।

