ঢাকা
logo
প্রকাশিত : January 14, 2025

জয়পুরহাটে বিএনপি’র শীতবস্ত্র বিতরণ

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জয়পুরহাট শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সার্বিক ব্যবস্থাপনায় দুস্থ ও শীতার্তদের মাঝে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নতুনহাট গোহাটীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জয়পুরহাট শহর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মুনজুরে মওলা পলাশ, জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা তৈবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজক উজ্জল প্রধান জানান, প্রায় ১ হাজার ৫ শত কম্বল শহরের প্রতিটি ওয়ার্ডের শীতার্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে নিজস্ব উদ্যোগে শিশুদেরকেও ব্যাতিক্রমী শীতের উপকরণ এবং লেখাপড়ার কাজে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram