ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

পানছড়ি লোগাং জোন কর্তৃক আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী প্রদান

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ হতে আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে।

এসময় লোগাং জোন (৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার ১০ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ১০ বান্ডিল (প্রত্যেক পরিবারকে ০১ বান্ডিল করে) ঢেউটিন, সেলাই কাজে অভিজ্ঞ অসহায় ০৪ জন মহিলাকে সেলাই মেশিন, প্রতিবন্ধী ছেলের জন্য ০১টি হুইল চেয়ার, ০১ জন দুস্থ, গরীব ও অসহায় পরিবারকে ০১টি নলকূপ, ০৩ জন অসহায় এবং অসুস্থ রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান ও লোগাং বাজার এবতেদায়ী নূরানী মাদ্রাসা ও হেফজখানার উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, পিএসসি, এএসসি।

উল্লেখ্য, উক্ত বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্থ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram