ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৫
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

বাউফলে টমটম উল্টে চালক নিহত, আহত-২

অতুল পাল, বাউফল (পটুযাখালী) প্রতিনিধি: বাউফলে কালিশুরী-নুরাইনপুর-বাউফল সড়কের চন্দ্রপাড়া জোড়াপুলের কাছে যাত্রীবাহী টমটম গাড়ি উল্টে গাড়ি চালক নিহত ও ২ জন আহত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত হৃদয় বয়াতি (২৩) উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের দুলাল বয়াতির ছেলে। নিহত হৃদয় ওই টমটম গাড়ির চালক ছিল।

আহত রমজান নামের এক যুবক জানান, টমটমট গাড়িটি চন্দ্রপাড়া চৌমোহনী বাজার থেকে ২জন যাত্রী নিয়ে বাউফল শহরের গোলাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে জোড়াপুলের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎক ডাঃ তানজিলা ইসলাম জানান, আহত অবস্থায় রমজান (২০), সবুজ (৩৫) ও টমটম চালক হৃদয়কে (২৩) উদ্ধার করে কমপ্লেক্সে নিয়ে আসার পর হৃদয় মারা যায়। আহত অন্যান্যদের চিকিৎসা দেয়া হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram