ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

সোনাগাজীতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে সোমবার বিকালে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কৃষক সমাবেশ করা হয়।

সদর ইউনিয়ন কৃষকদল নেতা সাহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন।

বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ আনোয়ার, কৃষকদল নেতা নূর করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি নুর হাদী মিস্টার, মো. রফিক, দুলাল হোসেন, বিএনপি নেতা নূর নবী, মো. ডালিম ও যুবদল নেতা সুমন ফরায়েজী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram