ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

নড়াইলে ২ মাদক ব্যবসায়ীকে জেল হাজতে প্রেরণ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে মাদক ব্যবসার অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পারভেজ জমাদ্দার (২৪) ও মুরসালিন (২১)।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার হওয়া পারভেজ জমাদ্দার (২৪) নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে। আর মুরসালিন রায়খালী গ্রামের সবুর মোল্যার ছেলে।

নড়াইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) জানান, রোববার (১২ জানুয়ারি) রাতে তাদের ইয়বা সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামের গজালবাড়িয়া নির্মাণাধীন ব্রিজের নিকট হতে তাদের গ্রেফতার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram