ঢাকা
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:২৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৫

হাতিয়ায় সংরক্ষিত বন কাটার দায়ে ২ জনকে কোর্টে সোপর্দ

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়ায় সংরক্ষিত সরকারি বাগানে রাতের আঁধারে গাছ কেটে বন পরিস্কার করার সময় দুইজনকে আটক করেছে জাহাজমারা সদর বিটের বনরক্ষীরা। এ সময় তাদের কাছে গাছ কাটার কুড়াল ও দা জব্দ করা হয়।

জাহাজমারা বনবিভাগ থেকে জানা যায়, গতরাতে (১১ জানুয়ারি) বিশ্বস্ত সূত্রের সংবাদের ভিত্তিতে বিট অফিসার বোখারী আহমেদ টহল স্টাফ সহ চর ইউনুছ ও হাজীর গোপট এলাকায় দেখতে পান ৪-৫জন লোক কুড়াল দিয়ে গাছ কাটছে। কেউ কেউ দা দিয়ে গেওয়া চারা গাছ কেটে জমি পরিস্কার করছে। এসময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জাহাজমারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত বেছু মাঝির ছেলে সাহারাজ (৫০) ও একই ওয়ার্ডের মদিন সর্দারের ছেলে আলতাফ হোসেন (৪০) কে আটক করে বনরক্ষীরা। পালিয়ে যাওয়া ৩ জনকেও টর্চ লাইটের আলোতে চিনতে পেরেছেন বলে বিট অফিসার জানান।

এ সময় ঘটনাস্থলে আসামিদের কাটা আনুমানিক ৮০০টি ১ ফুট বেড়ের গেওয়া চারা গাছ ও রিং করা কেওড়া গাছের বাকল, ১টি কুড়াল ও ১টি দা জব্দ করা হয়।

আসামিগণ জমি তৈরীর উদ্দেশ্যে আনুমানিক ১.৫ একর জমির চারা গাছ এবং ১৫টি কেওড়া গাছের গোড়ায় বাকল কেটে রিং করেছে। সরকারি বাগানের ক্ষয়ক্ষতির বিবরণে সর্বমোট ১২ লাখ ৮০ হাজার টাকার পরিমান উল্লেখ করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) দুপুরে আটককৃত আসামিদেরকে আদালতে বন আইনে জামিন অযোগ্য মামলায় সোপর্দ করা হয়েছে।

জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা এস এম সাইফুর রহমান জানান, আসামিরা সংরক্ষিত বনে অনধিকার প্রবেশ করে সরকারি গাছ কেটে পরিবেশ ও রাষ্ট্রের ক্ষতিসাধন করেছে। বনের জমি জবরদখলের চেষ্টা করায় তাদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইনে (২০০০ সালে সংশোধিত) মামলা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram