ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2025

শিবচরে জুলাই বিপ্লবের ঘোষনাপত্রের পক্ষে লিফলেট বিতরন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি : ‘জুলাই-এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে মাদারীপুরে জুলাই গণহত্যার বিচার দাবী ও ঘোষণাপত্রের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রাকিব হোসেন কার্যক্রমের উদ্বোধন করেন।

জানা যায়, শনিবার বেলা ১১ টার দিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা জেলার শিবচর ৭১ সড়ক থেকে  এ কার্যক্রম শুরু করেন। তারা শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এদিন তারা দিনব্যাপী জেলা সদর, কালকিনি, ডাসারসহ জেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করবেন।

বিতরণ করা লিফলেটে জুলাইয়ের ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে; যার মধ্যে রয়েছে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ব্যক্তিদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা; অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা; ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।

এসময়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয়  সদস্য মোঃ রাকিব হোসেন বলেন, আমরা চাই ৪৭ এবং ৭১ এর ন্যায় ২৪ এর যে গনঅভ্যুত্থান হয়েছে এটা সাংবিধানিক একটা দলিল আকারে থাকবে। কারন ২৪ এর গনঅভ্যুত্থানে ২ হাজার  মানুষ শহীদ এবং ২৬ হাজার লোক আহত হয়েছে। কারন এটা যদি সাংবিধানিক দলিল আকারে না থাকে তাহলে  আগামী ছয় মাস বা এক বছর পরে মানুষ ভুলে যাবে কেন গন অভুথান হয়েছিল। 

আমরা চাই ২৪ এর এই অভ্যুথানটা সারা জীবন বাংলাদেশের বুকে থাকুক ৪৭ এবং ৭১ এর ন্যায় এবং মানুষ যে দাবিদাওয়া নিয়ে রাস্তায় নেমে এসেছিলো প্রত্যেকটা ন্যায়সঙ্গত দাবি মানুষের পূরন হোক এবং আমরা প্রত্যেকটি মানুষের কাছে দ্বারে দ্বারে লিফলেট বিতরণ করছি আমরা জানতে চাই জনগন কি চাচ্ছে আমরা চাই রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সকল ফ্যাসিবাদী বিলোপ হোক।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram