ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2025

চাঁপাইনবাবগঞ্জের আজমত সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসফের গুলিতে শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে।

শনিবার দিবাগত রাত সোয়া ৩টার সময় ভারতের শশানি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করলে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২নং ওয়ার্ডে ভর্তি রয়েছে।

আহতের বিষয়টি নিশ্চিত করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া। আহত শহিদুল ইসলাম(২৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাগিচা পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

বিবিজি অধিনায়ক গোলাম কিবরিয়া জানান, শনিবার দিবাগত রাতে শহিদুল ভারতে ফেনসিডিল আনতে যায়।ফেনিসিডিল নিয়ে আসার পথে ভারতে শশানি ক্যাম্পের বিএএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে শহিদুল গুরুতর আহত হয়।

পরে স্বজনদের সহযোগিতায় উদ্ধার পূর্বক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram