ঢাকা
logo
প্রকাশিত : January 11, 2025

আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শরিফুল মিয়া (৬) ও মুনতাহা আক্তার (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু শরিফুল উপজেলার কামালপুর গ্রামের আরশ আলীর ছেলে ও মুনতাহা আরশ আলীর প্রতিবেশী লোকসাম মিয়ার কন্যা। 

শনিবার ( ১১ জানুয়ারি) সকালে স্থানীয় ইউপি সদস্য জোবাইর আহমেদ জাবেদ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শরিফুল ও মুনতাহা বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর পুকুরের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয় লোকজন মরদেহ পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে দুই শিশুকেই মৃত ঘোষণা করা হয়। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শিশুদের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram