ঢাকা
logo
প্রকাশিত : January 10, 2025

সোনাগাজীতে মানাবাধিকার নেতা সার্জেন্ট অব. শেখ ফরিদকে সংবর্ধনা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)  প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে মানব সেবা ও রোহিঙ্গা শরনার্থী এলাকায় মানবিক পরিষেবায় সম্পৃক্ত থাকায় মানাবাধিকার নেতা সার্জেন্ট অব. শেখ ফরিদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে পৌর শহরের নিউ হারবি কনভেনশন সেন্টারে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংস্থার কেন্দ্রীয় সহকারি পরিচালক কবির আহমদের সভাপতিত্বে ও সংস্থার উপজেলা সভাপতি সার্জেন্ট অব মহি উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী আল-হেলাল একাডেমির সহকারি প্রধান শিক্ষক আবদুল হক, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ, জেলা রিপোর্টার খুরশিদ আলম, মাস্টার জয়নাল আবেদীন, সাংবাদিক নুরুল আবছার সোহাগ, মো. নুরনবী, ব্যবসায়ী আবু সুফিয়ান ও নুর মোহাম্মদ খোকন।

সার্জেন্ট অব. শেখ ফরিদ সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি সম্প্রতি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মানবিক পরিষেবায় সম্পৃক্ত থাকায় জাতিসঙ্ঘ কর্তৃক মেডেল পেয়েছেন। তিনি জাতিসঙ্গশান্তি মিশন ও বাংলাদেশের প্রেসিডেন্টের গার্ড অব রেজিমেন্টের দায়ীত্ব পালন করেছিলেন। তিনি বাখরিয়া হযরত ওমর রা. মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন।  এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সংগঠন সোনাগাজী পৌর শাখার সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করছেন।

সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার বলেন, যে দেশে গুণীর কদর নাই, সে দেশে কোন গুণী জন্মাবেনা। মানব সেবায় বহুমাত্রিক অবদানের জন্য অবসরপ্রাপ্ত  এ সেনা কর্মকর্তাকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram