ঢাকা
logo
প্রকাশিত : January 10, 2025

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ আটক ১

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদেশি পিস্তলসহ আবদুস সাত্তার (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১০ জানুয়ারি) ভোরের দিকে বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ চৌকিদার বাড়ি থেকে তাকে আটক করা হয়। আবদুস সাত্তার ওই বাড়ির মৃত খোরশেদ আলমের ছেলে।

আটকের সময় আবদুস সাত্তারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (৯ এমএম), ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, ধারালো ছুরি ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রিফাত আনোয়ার অভিযান ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. আরিফুজ্জামানের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে আবদুস সাত্তারকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়। পরে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, আবদুস সাত্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram