ঢাকা
logo
প্রকাশিত : January 10, 2025

হবিগঞ্জে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ১জন আটক

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে ১০৯ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় আবুল বাশার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এসব দেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ পৌরসভার যশোরআবদা গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ ওই ব্যক্তিকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

ওসি আলমগীর কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রাকভর্তি ১০৯ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি জব্দ করা হয়। যার ওজন ৫ হাজার ৪৫০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৭ লাখ ৮ হাজার ৫০০ টাকা।

এই ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram