ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪১
logo
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৫

উখিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার কক্সবাজার-টেকনাফ সড়কের কুতুপালং বাজারে এ ঘটনা ঘটে।

নিহত লিকু মানকিন নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ভরতপুরের অবনী ডিওর ছেলে। তিনি ‘টেরেস ডি হোমস (টিডিএস)’ নামে একটি এনজিওতে উখিয়ায় কর্মরত ছিলেন।

উখিয়া থানার ওসি আরিফ হোছাইন বলেন, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী লিকু মানকিন গুরুতর আহত হন। পরবর্তীতে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী ও সন্তান তেমন আঘাতপ্রাপ্ত হননি, তারা সুস্থ আছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram