ঢাকা
logo
প্রকাশিত : January 9, 2025

বাগেরহাটে ২ হাজার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদরের বেশরগাতি গ্রামে এসব শীতবস্ত্র বিতরণ করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি কহিনুর খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূঁইয়া, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মইনুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, বাগেরহাট জেলা পরিষদ সচিব ঝুমুর বালা, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান প্রমুখ।

বেশরগাতি গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম লতিফুর রহমানের দুই ছেলে যুগ্ম সচিব ড. ফরিদুল ইসলাম ও সাবেক ছাত্রদল নেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সহায়তায় এলাকার সামাজিক মানবিক ধর্মীয় কর্মকান্ড পরিচালনাসহ শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছে লতিফ মাস্টার ফাউন্ডেশন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram