ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

হবিগঞ্জে বিরল প্রজাতির সোনালি ঈগল পাখি উদ্ধার

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকা থেকে বিরল প্রজাতির একটি অসুস্থ সোনালি ঈগল পাখি উদ্ধার করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সাংবাদিক মো. নূরুল হক কবির হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জিয়াউল হক রাজু, অনুরঞ্জন অধিকারীর কাছে ঈগলটি হস্তান্তর করেন।

সাংবাদিক মো. নূরুল হক কবির জানান, দুপুরে তার বাসার পাশে অসুস্থ অবস্থায় ঈগল পাখিটি পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে পাখিটি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে খবর দেন। তারা এসে পাখিটি নিয়ে গেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা সাবরিনা সাঈদা শিমু জানান, সোনালী ঈগল একটি বিরল পাখি। এটির আনুমানিক বয়স এক থেকে দেড় বছর হবে। প্রাথমিক পর্যায়ে এটিকে অসুস্থ মনে হচ্ছে। পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে পাখিটি সুস্থ করে অবমুক্ত করা হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, সোনালী ঈগল একটি বিরল ও বিপন্ন প্রজাতির পাখি। শিকারি পাখি হিসেবে এর খ্যাতি রয়েছে। আবাস ও খাদ্য সংকটের কারণে এই প্রজাতির পাখি হারিয়ে যেতে বসেছে। তবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা অনন্য। পাখিগুলো সংরক্ষণ ও টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram