ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2025

পীরগঞ্জে সরকারি জমি দখল করার অপরাধে শিক্ষকসহ ৩ জনকে জেল-জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি জমি দখল করার অপরাধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক সহ ৩ জনকে ১৫ দিন করে বিনাশ্রম জেল ও পাঁচশ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো তিনদিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রমিজ আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে নওসাদ আলম ওরফে লিয়ন (৪১), একই গ্রামের আবুল কাশেমের ছেলে আক্তার আলম (৩৫) এবং কোষাবন্দরপাড়া গ্রামের মফিজ উদ্দিন ছেলে মানিক (৪৩)। থানা পুলিশের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের সতীর ঘাট শ্মশান কালী মন্দির এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করার অপরাধে ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ এর ১১ ধারার বিধান মতে তাদের জেল ও জরিমানা করা হয়েছে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জেল জরিমানা বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram