ঢাকা
logo
প্রকাশিত : January 8, 2025

ঈশ্বরদীর সাবেক মেয়র মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৮ জানুয়ারি) পাবনা আমলী আদালত-০২ এর বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, মামলার সুষ্ঠু তদন্ত ও গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করে তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় ঈশ্বরদী থানায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram