ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৯
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

বিনামূল্যে চোখের ছানি অপারেশন, লেন্স স্থাপন মানবতার অনন্য উদাহরণ: ওয়াদুদ ভূঁইয়া

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১দিন ব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার সাবেক সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

সারজা চ্যারিটি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের চিকিৎসা সহযোগিতার মাধ্যমে এ চক্ষু ক্যাম্পে ৩০০ শত রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৬০ জন রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। রোগীদের অপারেশন করা সহ ওষুধ, চিকিৎসা কালীন থাকা-খাওয়া সহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল টিম ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আয়োজকদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তারা দরিদ্র অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন। এটি মানবতার অনন্য উদাহরণ। তারা বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স স্থাপন করবেন, প্রতিটি অপারেশনে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হবে, এটি অনেক বড় উপকার এ অসহায় মানুষদের জন্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রামগড়ের ন্যায় সব এলাকায় হতদরিদ্র চোখের রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চিকিৎসা সেবা দেবে সংস্থাটি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল সংস্থার কর্মকর্তা ইন্জিনিয়ার মো.খোরশেদ আলম, ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের পরিচালক মো.রফিকুল ইসলাম, ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টারের পরিচালক প্রফেসর সিরাজউদ্দৌলা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন হারুন সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃত্ববৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram