ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:৪৮
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

কক্সবাজারে শিশু অপহরণ করে হত্যা, খালি প্লট থেকে মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে অপহরণের ৮ ঘণ্টা পর খালি প্লট থেকে আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত ১টার দিকে ওই প্লট থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় কিছু দুর্বৃত্ত শিশুটিকে কক্সবাজার ডিসি পার্ক এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় হাতের চাপ ও নখের চিহ্ন এবং পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার মুখে ফেনা এবং নাক ও কানে বালি ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে তার মরদেহ খালি প্লটে ফেলে রাখা হয়েছে।

নিহত শিশু আহাদের বন্ধুরা জানায়, খেলা শেষে কয়েকজন অচেনা ব্যক্তি তাদেরকে লজেন্স অফার করে। এক পর্যায়ে আহাদকে জোর করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বুঝতে পেরে তার বন্ধুরা পালিয়ে যায়।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস মিয়া বলেন, কক্সবাজার সদর থানার পুলিশের একটি টিম নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শিশু হত্যা ঘটনাটির তদন্ত চলছে। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, কক্সবাজার ডিসি পার্কের বিভিন্ন প্লট, যা মূলত জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে অবৈধ দখলদার এবং অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অনেকে প্লটগুলো বিক্রি করে দিয়েছেন। ফলে এই অন্ধকার ও নির্জন এলাকাগুলো মাদকসেবী, ছিনতাইকারী এবং অন্যান্য অপরাধীদের জন্য আশ্রয়স্থল হয়ে উঠেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram