ঢাকা
logo
প্রকাশিত : January 7, 2025

পাহাড়ি শীতার্তদের মাঝে প্রাকৃতজনের শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে পাহাড়ি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন প্রাকৃতজন। মঙ্গলবার (৭ জানুয়ারি) হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানের শ্রমিক, সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন গ্রাম, ভাসমান বেদে সম্প্রদায়ের বয়স্ক নারী-পুরুষ ও শিশুদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

প্রাকৃতজনের পক্ষ থেকে সভাপতি তাহমিনা বেগম গিনি ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, সাতছড়ি ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা প্রমুখ।

তাহমিনা বেগম গিনি বলেন, শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। পাহাড়ি অঞ্চল, চা বাগান, নদীপাড় ও গ্রামাঞ্চলে বেশি হয় শীতের প্রকোপ। সাম্প্রতিক বছরগুলোতে শীতের সময় ঘন ঘন শৈত্যপ্রবাহ হয়। ঠান্ডা বাতাস আর কুয়াশাচ্ছন্ন এই সময়ে কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষজন। এজন্য উদ্যোগ নিয়ে কম্বল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram