ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৮
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এখন মৃতদের পরিচয় জানা যায়নি। তারা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা দুুপুর ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনার খবর পান। এরপর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে যোগ দেয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠানো হলেও তারা সেখানে মারা যান।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। আর ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ে কোনো লাইনম্যান না থাকায় এমন ‍দুর্ঘটনা ঘটেছে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে সড়কের পাশের খাদে গিয়ে পড়ে।

জানা গেছে, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইলের সূত্রধরে জানা গেছে, মোবাইল ব্যবহারকারীর বাড়ি নারায়ণগঞ্জে। তাই উদ্ধারকারীদের ধারণা, নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা হতে পারেন। তবে তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram