ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:০০
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

লক্ষ্মীপুরের দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’ লিখে সমন্বয়কদের হুমকি

লক্ষ্মীপুরের দেয়ালে দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুত হও’, ‘ছাত্রলীগ আসছে রাজপথে’ ও শেখ হাসিনা আবার আসবে এমনই সব লেখনীর মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের হুমকি দেয়া হয়েছে। গত দুইদিন ধরে জেলার প্রথম সারির দুই সমন্বয়কের বাড়ির পাশে এসব লেখনী দেখা যায়। রাতের আঁধারে কে বা কারা লিখেছে সেটা নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার ভোরে লক্ষ্মীপুর সদরের শিমুলতলী বাজারে বিভিন্ন স্থাপনার দেয়ালে সমন্বয়কদের হত্যার হুমকিসহ পতিত সরকারের পক্ষে নানা লেখনী দেখতে পান স্থানীয়রা। বাজারের পাশেই দুটি গ্রামে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহাবুব ও জেলা সমন্বয়ক এম ফারবেজের বাড়ি।

একজন সমন্বয়ক বলেন, আমরা যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আমরা মনে করি এটা আমাদের জন্য সরাসরি হত্যার হুমকি। তারা আমাদেরকে এসব লেখনীর মাধ্যমে মৃত্যুর হুমকি দিয়ে গেছে।

স্থানীয় দোকানদার বলেন, যেদিন লেখাটা লিখছে ওদিন আমি রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। পরেরদিন সকালে এসে দেখতে পায় এসব লেখা। তারা আমাদের এটা বুঝাতে চাইছে যে, তারা আবার নতুন করে ফিরে এসে তাণ্ডব চালাবে।

সমন্বয়করা বলছেন, এ ধরণের দেয়াল লেখনীর মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের দোসররা ছাত্র-জনতাকে ভয়ভীতি দেখানোর অপচেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দেয়া হবে।

আরেকজন সমন্বয়ক বলেন, ব্যক্তি হিসাবে আমরা কাউকে চিহ্নিত করতে পারিনি যে এটা কারা লিখেছে। দলমত হিসাবে কারা লিখতে পারে সে বিষয়ে আমরা কিন্তু অবগত রয়েছি।

স্থানীয় এক ব্যক্তি বলেন, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। কারা এই কাজের সঙ্গে জড়িত, তাদেরকে খুঁজে বের করা হোক।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, আমরা আমাদের গোয়েন্দা কাজ অব্যাহত রেখেছি। এই ধরণের অপরাধ-দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যাতে কোনো ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

উল্লেখ্য, সম্প্রতি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ির দেয়ালেও একই ধরণের হুমকির কথা লেখা হয়। ওই ঘটনায় থানায় জিডি হলেও আটক হয়নি কেউ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram