ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৩
logo
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৫

পূর্ণ উৎপাদনে ফিরলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

প্রায় দুই মাস পর উৎপাদনে ফিরেছে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট। এক সপ্তাহ আগে প্রথম ইউনিট উৎপাদনে ফিরে। এখন এই বিদ্যুৎ কেন্দ্রটি তাদের সক্ষমতার পূর্ণ উৎপাদনে গেল।

বিষয়টি আজ মঙ্গলবার সকালে নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

এর আগে রক্ষণাবেক্ষণের কাজ শেষে সোমবার রাত সাড়ে ৯টায় এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

এর আগে গত ৩০ ডিসেম্বর তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরে। সোমবার (৩০ ডিসেম্বর) শেষ বিকালে কেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। গত ১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram