ঢাকা
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০২
logo
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৫

রাণীশংকৈলে হার-পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওযরে রাণীশংকৈলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক হার-পাওয়ার প্রকল্প এর ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুযারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, প্রজেক্ট সমন্বয়কসহ ট্রেইনারগণ ও প্রশিক্ষণার্থীরা।

বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান, প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় তার জন্যই মূলত এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা ভাগ্যবান এই প্রশিক্ষণটি করতে পারছেন। এই প্রশিক্ষণটি কিন্তু উপজেলার অন্য প্রশিক্ষণ থেকে আলাদা। আপনাদের কাজ করতে যেন সুবিধা হয় এ জন্য আমরা প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করছি। আশা করি বাকি ক্লাসগুলো শেষ করে আপনারা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন।

প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ‘হার পাওযার প্রকল্পে’ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি। প্রশিক্ষণ শেষে আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram