ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৬, ২০২৫

গৌরীপুরে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে যানবাহন চালকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রবিবার (৫ জানুয়ারি) রাতে গৌরীপুর অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড মোড় এলাকায় অভিযান চালিয়ে এই তিন ব্যক্তিকে গ্রেফতারের পর গৌরীপুর থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃতরা হলো- গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার আলতাব হোসেনের ছেলে জুনায়েত আহম্মেদ (২৩), পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মৃত হোসেন আলীর ছেলে মোঃ মিলন মিয়া (৪৮) ও সহনাটি ইউনিয়নের রাইশিমুল গ্রামের আহাম্মদ আলীর ছেলে মোঃ ইমরান (২৫)।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, যানবাহন চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদাবাজির অভিযোগে গৌরীপুর পৌরসভার কর্মচারী আহাম্মদ আলী বাচ্চু বাদী হয়ে তিনজনকে আসামি করে গৌরীপুর থানায় মামলা করেছেন। সোমবার গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram