ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

কুড়িগ্রামে হাতকড়াসহ আসামি ছিনতাই, ৬ পুলিশ সদস্য ক্লোজ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক আসামিকে হাতকড়াসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে।

রোববার রাতে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই থানার ওসি মুনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। এ ঘটনায় মাদক উদ্ধার ও আসামি ছিনতাইয়ের মামলা করেছে পুলিশ ও একজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে বাড়ী থেকে ১৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ী আটক করে হইচই করে আসামি ছিনতাই করে নেয়।

জানা গেছে, স্থানীয়দের খবরে ভুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল, এসআই আরিফসহ ছয় সদস্যের পুলিশের একটি টিম অভিযানে যাওয়ার পর এ ঘটনার সৃষ্টি হয়। এ ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে নেয়া হয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।

কুড়িগ্রামের পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামি ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে খোঁজা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram