ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

পীরগঞ্জে রাস্তায় প্রাচীর নির্মাণ, ভোগান্তিতে ৪০ পরিবার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলমান পাকা রাস্তায় হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মাণ করে প্রায় ৪০টি পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঐ পরিবারগুলি। তবে অভিযোগ ঠিক নয় বলে দাবি প্রাচীর নির্মাণকারীর।

স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-গোদাগাড়ি পাকা সড়কের দৌলতপুর এলাকায় মূল সড়কে থেকে পূর্ব দিকে লোকালয়ে যাওয়ার পাকা রাস্তায় কয়েকদিন আগে হঠাৎ করেই ইটের প্রাচীর নির্মাণকরে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেন ঐ এলাকার দেলোয়ার হোসেন ও তার পরিবারের লোকজন। এতে রাস্তার পূর্ব প্রান্তের প্রায় ৪০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। সাহালম সহ স্থানীয় কয়েকজনের অভিযোগ মূল পাকা রাস্তা থেকে গ্রামে যাওয়ার সরকারি রাস্তায় দেলোয়ারের পরিবার বাড়ি-ঘড় নির্মাণ করে রেখেছেন। আর তাদের ব্যক্তি মালিকার পাকা রাস্তাটি এখন প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়ে গ্রামবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছেন। রাস্তায় প্রাচীর দেওয়ার ফলে তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে কেউ অসুস্থ হলে বা কেউ মারা গেলে সেখান থেকে বের করার মত কোন ব্যবস্থা নেই। সেখানে আগুন লাগলে ফায়ার সার্ভিসও যাওয়ার কোন সুযোগ নেই। তারা অত্যন্ত দুর্ভোগের মধ্যে রয়েছেন। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না।

এ বিষয়ে প্রাচীর নির্মাণকারী দেলোয়ার বলেন, সরকারি রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করবেন তারা। যেখানে প্রাচীর দিয়েছেন সেটি তাদের ব্যক্তি মালিকানার সম্পত্তি।

সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram