ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সমাজের প্রতিবন্ধী, অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া দিনমজুর শ্রেণির শীতার্ত মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা শহরের আরামবাগ এলাকায় ৫ শতাধিক শীতার্তের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ, ব্রাক ও আশার যৌথ সহযোগিতায় শীতবস্ত্র বিতরণে কার্যক্রমের আয়োজন করে এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ'র নির্বাহী পরিচালক ও এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম খান বাবু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মমেনা খাতুন, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল মালেক, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক আরিফুজ্জামান তালুকদার, আলোর নীড়ের সিনিয়র ব্যবস্থােক রাইহানুল হক, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মো. এনামুল হল নাসিমসহ অন্যান্যরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram