ঢাকা
logo
প্রকাশিত : January 6, 2025

দীঘিনালায় গ্রীণ লাইফ ইস্যুতে দু'টি তদন্ত কমিটি গঠন

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ‘গ্রীণ লাইফ ডায়াগনস্টিক সেন্টার ও মেটারনিটি ক্লিনিক’— এর ফেসবুক পেইজে নারী রোগীর আপত্তিকর ছবি প্রকাশের অভিযোগ অনুসন্ধানে দুইটি তদন্ত কমিটি করেছে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, গত শুক্রবার রাতে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি প্রচার করায় সোস্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। পরবর্তীতে একাধিক গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচারের পর সোমবার (৬ জানুয়ারি) আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

তদন্ত কমিটি সূত্রে জানা যায়, ‘খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের স্বাক্ষরিত তদন্ত কমিটিতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের অর্থোপেডিক বিভাগের কনসাল্টেন্ট ডা. সুভল জ্যোতি চাকমাকে প্রধান করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা, জেলা সদর হাসপাতালের এনেস্থিসিয়ালজিস্ট ডা. ইসমাইল হোসেন। এ কমিটিকে আগামী ০৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

অন্যদিকে, অধিকতর যাচাই করতে আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার স্বাক্ষরিত তদন্ত কমিটিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ত্রিলক চাকমা—কে প্রধান করে ০৩ (তিন) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে অন্যরা হলেন, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তৎজিম চাকমা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর প্রিয় মোহন দেওয়ান।

এ বিষয়ে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ হয়েছে। অধিকতর খোঁজ নিয়ে যাচাই-বাছাই করতে তদন্ত কমিটি গঠন করে আগামী ০৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram