ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2025

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে টাঙ্গাইলে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে টাঙ্গাইল পৌর এলাকার হাউজিং সংলগ্ন বসবাসকারী ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার রাতে জেলা প্রশাসক শরীফা হক এ শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবন্ত্র হিসেবে প্রায় ৩৫০ জন ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ে ডেপুটি নেজারত কালেক্টর মো. আল আমিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আকতারুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ১০ হাজার কম্বল বরাদ্দ পেয়েছিলাম। ১২ উপজেলায় ৫শ’ টি করে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। বাকি চার হাজার জেলা শহরে বিতরণ করা হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram