ঢাকা
logo
প্রকাশিত : January 5, 2025

ঘন কুয়াশায় দুই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা ৩ ফেরি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর এই দুই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। আজ রোববার (৫ জানুয়ারি) ভোরে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হওয়ায় বি এস জাহাঙ্গীর ও বাইগার নামের দুইটি ফেরি মাঝ নদীতে নোঙর করা হয়েছে। পাশাপাশি আরিচা-কাজিরহাট রুটের খান জাহান আলী নামের একটি ফেরিও মাঝ নদীতে নোঙর করা হয়েছে।

নাসির হোসেন বলেন, গতকাল শনিবার সন্ধ্যা থেকেই পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। মাঝরাতের দিকে তা আরও বৃদ্ধি পায়। তাই দুর্ঘটনা এড়াতে এই দুই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিমাণ কমলে আবারও ফেরি চলাচল শুরু করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram