ঢাকা
logo
প্রকাশিত : January 4, 2025

৯ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। একইভাবে আরিচা-কাজিরহাট নৌরুটে সাড়ে ৮ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৮টায় ফেরি চলাচল শুরু করে। উভয় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম নাসির চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামে একটি ফেরি।

এছাড়া ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট নৌরুটেও রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় খান জাহান আলী ও কৃষাণী নামে দুইটি ফেরি।

এছাড়া পাটুরিয়াঘাটে ৬টি ও দৌলতদিয়াঘাটে ৪টি ফেরি এবং আরিচাঘাটে আরও তিনটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝাই করে আটকিয়ে রাখা হয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়ে পাঁচ শতাধিক যানবাহন। এর মধ্যে চার শতাধিক পন্যবাহী ট্রাক, বাকীগুলো যাত্রীবাহী বাস, প্রাইভেটকার-মাইক্রোবাস।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, উভয় নৌরুটে ফেরি পারাপার শুরু হওয়ায় ঘাটে আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহনগুলো আগে পারাপার করা হচ্ছে। পর্যায়ক্রমে পন্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন পারাপার করা হচ্ছে। আটকে পড়া যানবাহনগুলো দ্রুত পারাপারে অতিরিক্ত তিনটি ফেরি সংযুক্ত করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram