ঢাকা
logo
প্রকাশিত : January 3, 2025

চিলমারীতে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে অভিযান চালিয়ে ৩০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) বিকেলে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের বক্তবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রবিউল মিয়া (২৩)। সে অষ্টমীরচর গোয়াল পাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার অষ্টমীরচর বক্তবাজার এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে অষ্টমীরচর গোয়াল পাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে। এ সময় তার সাথে থাকা ৩০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আসামিকে থানা হেফাজতে নিয়ে শুক্রবার কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে ৷

ঢুষমারা থানার ওসি মুশাহেদ খান জানান, ইয়াবাসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram