ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:১০
logo
প্রকাশিত : জানুয়ারি ৩, ২০২৫

ঘন কুয়াশায় অটোরিকশা নিয়ে বাড়ি ফেরা হলো না হবিবুরের

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হবিবর রহমান নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) হাড়কাঁপানো শীতে ঘন কুয়াশার মাঝে ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে প্রতিদিনের মত বের হন হবিবুর রহমান (৪৫)।সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে। তার সংসারে জমজ দুই মেয়ে ও এক ছোট ছেলে সন্তান রয়েছে। জমজ মেয়ে সন্তানের মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছেন।আর এক মেয়ে ও ছোট ছেলের পড়ালেখার পাশাপাশি সংসারে খরচ জোগাতে প্রতিদিন ভাড়ায় চালিত অটোরিকশা চালান। কিন্তু প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে বাড়ি ফিরলেও আজ না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনায়। বিরামপুর পৌরসভার মির্জাপুর এলাকায় রাত আনুমানিক ৯ ঘটিকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার মির্জাপুর এলাকায় ভাবীর হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী একটি পিকআপ ভ্যান বিরামপুর পৌরসভার মির্জাপুর এলাকায় ভাবীর হোটেলের সামনে মির্জাপুর হতে বিরামপুর আসার পথে অটোরিকশা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে অটোরিকশা চালক হাবিবুর রহমান বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটি দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয়রা জানান। সংঘর্ষের ঘটনায় অটোরিকশা চালক হাবিবুর রহমানের (৪৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী ইমরানকে (২৮) বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ইমরান জানান, বিরামপুরে আসার পথে দিনাজপুর হতে ঘোড়াঘাটগামী একটি পিকআপ ভ্যানের সাথে আমাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram