ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

দোয়ারাবাজার সীমান্তে ২ ভারতীয় খাসিয়া আটক

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ভারতীয় দু’নাগরিককে আটকের ২৪ ঘণ্টা ব্যবধানে ফের আরো দু’ভারতীয় খাসিয়াকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। অবৈধভাবে সীমান্ত পার হয়ে সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনস্থ লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে ৯০ গজ বাংলাদেশের ভেতরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।

আটকরা হলেন- শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) এবং একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)। তাদেরকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হচ্ছে। এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান।

এর আগে, বছরের প্রথম দিন বুধবার (১ জানুয়ারি) আরো দু'ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। আটক দু’ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার পরলোকগত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার পরলোকগত গোমারুর ছেলে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টারকে (৩২) এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ থেকে ৮০০ গজ বাংলাদেশের ভেতর থেকে লোকাসকে (৫৫) আটক করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram