ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

অননুমোদিতভাবে মাটি কাটা, পরিবেশ ছাড়পত্র না থাকায় ইটভাটাকে অর্ধলক্ষ টাকা জরিমানা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অননুমোদিতভাবে মাটি কাটা ও পরিবেশ ছাড়পত্র না থাকায় এক ইটভাটাকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের বড়দারোগাহাট এএমএন ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অননুমোদিতভাবে মাটি কাটা, পরিবেশ ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানকালে সার্বিক সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর ও মিরসরাই থানা পুলিশ।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram