ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে রেলওয়ে পার্কিং থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি শেষে সভা অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল হক সাজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এমএফ আহমেদ অলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আজিজ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ মেম্বার।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মামুন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক শোভনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা সান্টু, রউফ, রাফেল, পারভেজ, এমরান, পৌর ছাত্রদলের সদস্য সচিব শাওন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খলিল, দুলাল, পারভেজ, সদস্য জামাল, জুনায়েদ, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল খালেক. যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল, মাফি, রোমান পিংকন, সাদ্দাম, ছাত্রনেতা সানি, রিফাত, উসমান গণি, শিমুল, মিজান, পারভেজ খান, মুন্না, রুমেল, সাব্বির, ওয়ালিদ, শাহাবুদ্দিন, নাসির, এসএম সাব্বির প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram