ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

আড়াইহাজারে শফিক হত্যা মামলার আসামি গ্রেফতার

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ বৃহস্পতিবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি এলাকার আজিজের ছেলে শফিক হত্যা মামলার এজাহার নামীয় আসামি রানু (৫০) কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় বালুয়াকান্দি গ্রামের বিএনপি কর্মী শফিক নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আড়াইহাজার থানায় শেখ হাসিনা সহ ৫৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। রানু ওই মামলার ৩৩ নম্বর তালিকাভুক্ত আসামি।

এছাড়া বিভিন্ন মামলায় আরো ৫ আসামিকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram