ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২, ২০২৫

মোরেলগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে 'নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার' এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনিক চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।

পরে কল্যাণ রাষ্ট্র গঠন বিষয়ক আড্ডা, ওয়াকাথন অনুষ্ঠিত হয়। এ সময় সমাজকল্যাণ পরিষদের ফান্ড হতে ১২ জন দুঃস্থদের মাঝে ১ লাখ ১০ হাজার টাকার আর্থিক চেক ও দুই জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, বৈষম্য বিরোধী আন্দোলনের মাশরাফি আকিব, নাজমুল হাসান তাজিম, সাংবাদিক শেফালী আক্তার রাখি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram