ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

শ্রীপুরে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ীর মৃত্যু, গ্রেফতার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছিনতাইকারীর মারধরে হাসিবুল ইসলাম (৪০) নামে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলোহার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। তিনি কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় এলাকায় শ্বশুর মৃত মোহাম্মদ আলীর বাড়িতে থেকে ঔষধের ব্যবসা করতেন।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কেওয়া পশ্চিম খন্ড এলাকার আলী আকবরের ছেলে অন্তর (২১) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বেলাবো গ্রামের মৃত নিজামের ছেলে রোমান (২০)।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, পরিবারের আটজন সদস্য নিয়ে তারা ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন। রাত আড়াইটার দিকে কেওয়া পশ্চিম খন্ড মসজিদ মোড় এলাকায় পৌছা মাত্রই স্থানীয় রুবেল, অন্তর সহ সাত আট জন এসে আমাদেরকে মারধর করে আমাদের সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিতে থাকে। এ সময় আমার স্বামী বাধা দিতে গেলে তাকে মারধর করে। এতে আমার স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন আমাদের ডাক চিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। আমার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রুজু হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram