ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি: “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে সমাজসেবা দিবস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা সমাজসেবার আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার থেকে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল সরকারি শিশু (বালিকা) তে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) আসাদুল ইসলাম এর সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন মিনহাজ উদ্দিন মিয়া, জেলা সমাজসেবা উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক মাহবুবুল আলম খাসনবীশ প্রমুখ।

অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে মনিরুল, মুন্না, জাবেদ, আলামিন, সিয়াম, ফরাশ, মিজান, মিষ্টি, আরিফ, আশিক, শেরশাহ এবং মনসুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত শিশুদের সমসাময়িক বিভিন্ন সমস্যা তুলে ধরা হলে প্রধান অতিথি শরিফা হক তার বক্তব্যে বলেন, আমাদের দেশ একটি ছোট দেশ, তারপরেও এ দেশের প্রধান সমস্যা হচ্ছে ওভার পপুলেশন এবং সেই সাথে দুর্নীতি। যা প্রতি মুহূর্তে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি তার বক্তব্যে আরও বলেন, যে শিক্ষা দুর্নীতি থেকে মানুষকে দূরে রাখে না সেই শিক্ষা সমাজের কোনো কাজে লাগেনা। তিনি প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত এবং তাদের প্রাপ্য অধিকারের সুষ্ঠু বন্টনের প্রতিও গুরুত্বরোপ করেন।

এ সময় উক্ত অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতায় ছিলেন সেবা কর্মকর্তা ইব্রাহিম এবং শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram