ঢাকা
logo
প্রকাশিত : January 2, 2025

আড়াইহাজারে বৈঠকে ইউপি সদস্য সহ ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি সমঝোতা বৈঠকে ইউপি সদস্য সহ দুইজনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দী এলাকায়।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১লা জানুয়ারি) সন্ধ্যায় প্রতিবেশী সেন্দী গ্রামের মৃত হাজী ইয়াসিনের ছেলে বিল্লাল ও সিরাজুলের ছেলে নাঈম গংদের সাথে একই গ্রামের হাইজাদী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন গংদের যৌথ মালিকানাধীন পুকুরের মাছ ধরা কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। এ বিরোধ সমাধানের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন মেম্বারের বাড়িতে পারিবারিকভাবে সমঝোতা বৈঠক বসে। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ হাজী ইয়াসিনের ছেলে সিরাজুল ইসলাম, সোহাগ, রফিকুল ইসলাম, এবং বিল্লালের ছেলে শরীফ সহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহাবুদ্দিন মেম্বারকে উপর্যুপরি পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে বৈঠকে আসা একই গ্রামের কেরামত আলীর ছেলে শাহপরান (৩৫) কেও পিটিয়ে আহত করা হয়। ঘটনার পর স্বজনরা তাদের দুজনকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শাহাবুদ্দিন মেম্বারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং শাহপরানকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় আহত শাহাবুদ্দিন মেম্বার এর ছেলে শামীম বাদী হয়ে ওইদিন রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram