ঢাকা
logo
প্রকাশিত : January 1, 2025

তারুণ্যের উৎসবে মাটিরাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

বুধবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর সদর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম র‍্যালিটির নেতৃত্ব দেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, 'তারুণ্যের উৎসব ২০২৫' বাংলাদেশের তরুণ সমাজের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনায় সমৃদ্ধ একটি জাতীয় আয়োজন। এই উৎসবের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্য্য উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহাজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা ইন্সট্রাক্টর আসগর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মো. সলিম উল্ল্যাহ, ছাত্র প্রতিনিধি ইব্রাহিম হোসেন রকি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram